Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ট্রাকবোঝাই পাথরের নিচে যা নিয়ে যাচ্ছিলেন জাকারিয়া

admin

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬ | ১০:৩১ অপরাহ্ণ | আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ | ১০:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাকবোঝাই পাথরের নিচে যা নিয়ে যাচ্ছিলেন জাকারিয়া

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের দক্ষিণ সুরমা থেকে মো. জাকারিয়া ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual6 Ad Code

 

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

 

Manual6 Ad Code

তারা জানায় বুধবার দুপুর ১টার দিকে মোমিনখলা মুছারগাঁও এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে পাথর বোঝাই একটি ট্রাকে ভারতীয় চোরাই পণ্যসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জাকারিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার খাড়িতা এলাকার মো. খাজা মিয়া ও নুরুন্নাহার বেগমের ছেলে।

Manual3 Ad Code

 

পুলিশ জানায়, বুধবার দুপুর ১টায় সিলেট-ঢাকা মহাসড়ক থেকে একটি টাটা ট্রাকে করে ১০০ ঘনফুট পাথর নিয়ে যাচ্ছিলেন জাকারিয়া। ট্রাকটি তল্লাশি করে পাথরের নিচে পাওয়া যায় ৮১ লাখ ২৯ হাজার ৬৪০ টাকার ভারতীয় অবৈধ পণ্য। এরমধ্যে ছিল নিভিয়া বডিলোশন ১০২৬ পিস, ৫ লাখ ৫৪ হাজার ৪০০পিস ডাইক্লোফেনাক ট্যাবলেট, ২০ হাজার তিনশ’ ৪ পিস ক্রিম আরও নানা কসমেটিক্স সামগ্রী।তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে জাকারিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual5 Ad Code

শেয়ার করুন