Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পর্যটকবাহী বাসে পাওয়া গেল ভারতীয় পণ্য

admin

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পর্যটকবাহী বাসে পাওয়া গেল ভারতীয় পণ্য

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের নিয়মিত অভিযানে ধরা পড়েছে ভারতীয় চোরাই পণ্য। এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পর্যটকবাহী বাস তল্লাসী করে বিপুলসংখ্যক চোরাচালানের কম্বল ও প্রসাধনী আটক করেছে পুলিশ।

Manual1 Ad Code

 

শুক্রবার (২ জানুয়ারি) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মযেল থানার সম্মুখে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাকিরুল ইসলামের নেতৃত্বে চেক পোষ্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

এসময় পর্যটকবাহী তায়েফ পরিবহনের ১টি বাস গাড়ী তল্লাসী পরিচালনা করে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা চোরাচালানের ৭০টি কম্বল, ৪শত পিস পন্ডস ফেসওয়াস, ১শত পিস সীসা তৈল আটক করা হয়। অভিযান পরিচালনা কালে বাসগাড়ী থামানোর সাথে সাথে পর্যটক বেশি চোরাকারবারী দলের সদস্য কৌশলে পালিয়ে যায়।

 

Manual3 Ad Code

আটককৃত ভারতীয় পণ্যের বাজারমূল্য সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকা।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পর্যটকবাহী বাসগাড়ী তল্লাসী পরিচালনা করে চোরাচালানের কম্বল সহ প্রসাধনী আটক করা হয়েছে। বিধি মোতাবেক বিশেষ ক্ষমতা আইনে মামলা রের্কড করা হবে। আমাদের চোরাচালান বিরোধী  অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন