Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষা চলাকালে অনেকের কানে মিললো ডিভাইস, আটক ৫২

admin

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ | ১০:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
পরীক্ষা চলাকালে অনেকের কানে মিললো ডিভাইস, আটক ৫২

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ইলেকট্রানক্স ডিভাইস ব্যবহার ও মোবাইলের মাধ্যমে নকল করার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বেশকিছু ব্লুটুথ এবং মোবাইল ফোন জব্দ করা হয়।শুক্রবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ চন্দ্র কুমার দাস।

Manual1 Ad Code

তিনি মুঠোফোনে জানান, সহকারী শিক্ষক পদে জেলায় চার শতাধিক শূন্য পদের বিপরীতে মোট ২৭ হাজার ৬৬৬ জন অনলাইনের মাধ্যমে আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৬৭ জন। জেলার তিন উপজেলায় ৪৩টি কেন্দ্রে বিকেল ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে পরীক্ষা এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষা কক্ষে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৯ জন পরীক্ষার্থী ও কেন্দ্রের বাইরে সন্দেহজনকভাবে তিনজনসহ মোট ৫২ জনকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৭ জন নারী।

Manual8 Ad Code

 

তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

Manual7 Ad Code

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষণ চন্দ্র কুমার দাস জানান, জানান, এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ৩৭ জন, পলাশবাড়ী উপজেলায় ১২ জন ও ফুলছড়ি উপজেলা ৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Manual2 Ad Code

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে প্রবেশ গেটে তল্লাশি, হল রুমে মোবাইলে এসএমএসের মাধ্যমে উত্তর আদান-প্রদান এবং কানের ভেতর গোপনে ডিভাইস রাখার অভিযোগে ৫২ জনকে আটক করা হয়েছে। এসময় অনেকের কানেই ডিভাইস পাওয়া গেছে। আটকদের থানায় হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলমান আছে। এছাড়া আটক পরীক্ষার্থীদের সঙ্গে কোনো চক্র জড়িত ছিল কি না, তা শনাক্তে তদন্ত চলছে।

শেয়ার করুন