Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত

admin

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
শাকসু নির্বাচন নিয়ে যে সিদ্ধান্ত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের অনুমতি দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

Manual5 Ad Code

জানা যায়, আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন অনুমতি প্রদান করেছেন।

Manual8 Ad Code

আরও জানা যায়, বর্ণিতাবস্থায়, উল্লিখিত বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।উল্লেখ্য, গত সোমবার (১২ জানুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার ঘোষণা দেয়। এর ফলে শাকসু নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না এ নিয়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছিল উদ্বেগ ও শঙ্কা। পরে বুধবার (১৪ জানুয়ারি) বিকালে যথাসময়ে শাকসু নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দেন।

শেয়ার করুন