Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের কালিঘাট থেকে আ ট ক জাহেদ ও জাহাঙ্গীর

admin

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬ | ০৯:৫২ অপরাহ্ণ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ | ০৯:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের কালিঘাট থেকে আ ট ক জাহেদ ও জাহাঙ্গীর

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মহানগরীর কালিঘাট এলাকা থেকে ২জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় চোরাইপণ্য উদ্ধার করা হয়।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

Manual8 Ad Code

 

আটককৃত ব্যক্তিরা হলেন- সিলেটের গোয়াইনঘাট থানার বিছনাকান্দি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে জাহেদ আহমদ (২৯), একই থানার উপরগ্রাম এলাকার শহিদ মিয়ার ছেলে জাহাঙ্গীর (৩৭)।পুলিশ জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কোতোয়ালী মডেল থানাধীন কালিঘাট বাজারস্থ শহিদ মিনারের সামনে সরকারী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অবৈধ ভারতীয় মালামালসহ ২জনকে আটক করেন। এসময় ২টি ড্রাম ট্রাক গাড়ী যার রেজি: নং- সিলেট মেট্রো-ট-১১-০২৭২, রেজি: নং- ফেণী শ-১১-০২৯৯  যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা ও ২৪৩ বস্তা ভারতীয় অবৈধ জিরা, যার আনুমানিক মূল্য ৫১ লাখ ৩ হাজার টাকা এবং ২২ বস্তা ভারতীয় অবৈধ ফুসকা, যার আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ২৮০টাকা। সর্বমোট আনুমানিক মূল্য ৫২ লাখ ৭৩ হাজার ২৮০ টাকা।সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৩৩ , তাং-১৬/০১/২০২৬খ্রি. ধারা-The Special Power Act, 1974 এর 25B (1) (b)/25(D) রুজু হয়। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়ে‌ছে।’

 

Manual4 Ad Code

শেয়ার করুন