Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে সড়কে ঝরলো মাদরাসা শিক্ষার্থীর প্রাণ

admin

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ | ১১:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে সড়কে ঝরলো মাদরাসা শিক্ষার্থীর প্রাণ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জকিগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের পূর্ব পাশে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জুবায়ের আহমদ (৯)। সে বারহাল ইউনিয়নের বোরহানপুর গ্রামের তকু মিয়া কবিরের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ছুটি শেষে বাড়ি ফেরার পথে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল জুবায়েরকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

Manual2 Ad Code

দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহী তার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও ঘটনাস্থলে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ ফোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।

Manual4 Ad Code

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘উদ্ধারকৃত মোবাইল ফোনের সূত্র ধরে ঘাতক মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’এদিকে সড়ক দুর্ঘটনায় জুবায়েরের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহত জুবায়েরের পরিবার ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন। স্থানীয়রা দ্রুত ঘাতককে আটক ও সড়কে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন