Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রার্থী না হয়েই ফয়জুল জালালাবাদীর ‘মনোনয়নপত্র প্রত্যাহার’!

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬ | ০৯:৫২ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ | ০৯:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রার্থী না হয়েই ফয়জুল জালালাবাদীর ‘মনোনয়নপত্র প্রত্যাহার’!

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

তিনি একদিকে মুফতি, আবার অন্য দিকে খেলাফতে রাব্বানী পার্টির নেতা। এই নেতা এক অভিনব কাণ্ড ঘটালেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। তিনি মনোনয়নপত্র জমা না দিয়েই তা প্রত্যাহার করেছেন বলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের একটি প্রতিষ্ঠান ‘আল ফাত্তাহ’ থেকে গণমাধ্যমে ইমেইলে এই বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।

তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সিলেট সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) আসনে খেলাফতে রাব্বানী পার্টি সমর্থীত, ইসলামী ঐক্যজোট মনোনীত মিনার প্রতীকের প্রার্থী মুফতী ফয়জুল হক জালালাবাদী তাঁর শারীরিক অসুস্থতার জন্য মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

Manual5 Ad Code

২০ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশেনের (ইসি) তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করলেন মুফতী ফয়জুল হক জালালাবাদী।

 

জালালাবাদী দেশবাসী সকলের কাছে সুস্থতা কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়ার আবেদন জানিয়েছেন।’

 

Manual8 Ad Code

তার এই সংবাদ বিজ্ঞপ্তিটি দেখে নির্বাচন কমিশনের ওয়েবসাইট খুঁজে কোথাও তার মনোনয়নপত্র দাখিল বা হলফনামা ইত্যাদি কিছুই খুঁজে পাওয়া যায়নি।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

পরে সিলেটভিউ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিজ্ঞপ্তিটি তিনি তার সেক্রেটারির মাধ্যমে পাঠিয়েছেন এবং অসুস্থতার কারণে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

তবে মনোনয়নপত্র যে তিনি দাখিল করেন নি, তাও স্বীকার করেন। তো, যেহেতু দাখিল করেন নি, সেহেতু প্রত্যাহার করলেন কিভাবে?- এমন প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারেন নি মুফতি জালালাবাদী।

 

জানালেন, আগে সংবাদ সম্মেলনে তাকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়নের কথা বলা হয়েছিল। সেই সুবাদে অনেকে তাকে প্রার্থীতা বিষয়ে প্রশ্ন করেন। তাই তিনি এই প্রেসবিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন।

 

তাহলেতো আরও অনেক আগে তাকে এই ঘোষণা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া উচিৎ ছিল। কেন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তার এই কাণ্ড? এ প্রশ্নেরও জবাব দিতে পারেন নি তিনি।

 

বরং ওয়েবসাইট ঘাটাঘাটিতে সময় নষ্ট হওয়ায় সিলেটভিউর কাছে দুঃখ প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, মুফতি ফয়জুল হক জালালাবাদী ২০২৪ সালে অনুষ্টিত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।

শেয়ার করুন