Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বালুমহালে এলোপাতাড়ি গুলি, এলাকায় আতঙ্ক

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ১১:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
কুষ্টিয়ায় বালুমহালে এলোপাতাড়ি গুলি, এলাকায় আতঙ্ক

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া জেলার রামকৃষ্ণপুর মৌজার অন্তর্গত যুগিয়া বালুমহালে এলোপাতাড়ি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের বরাতে এই ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে একজন আহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে দিবাগত ভোররাতে এ গুলির ঘটনা ঘটে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুগিয়া বালু মহালটির টেন্ডার আহ্বান করা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ‘বসির এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান বালু উত্তোলনের বরাদ্দ পায়। তবে স্থানীয় প্রভাবশালী একটি গ্রুপ শুরু থেকেই বালু উত্তোলনের বিরোধিতা করে আসছিল। এ বিরোধের জের ধরেই সংঘবদ্ধ অস্ত্রধারী গ্রুপটি মঙ্গলার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বালু মহালে এসে আতঙ্ক সৃষ্টি করতে অন্তত ১০ থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

এ ঘটনায় একজন গুলিবিদ্ধ ও অপর একজনের হাতের অংশবিশেষ কেটে আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশও একজনের হাত কর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়েও আহতদের সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।

Manual5 Ad Code

অন্যদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি শটগানের অব্যবহৃত দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করেছে।

Manual3 Ad Code

জানতে চাইলে বালুমহালে কর্ণধার বসির উদ্দিন বলেন, রাতের আধাঁরে হামলা করেছে অস্ত্রধারীরা। বিষয়টি পুলিশকে জানিয়েছি। হামলায় কে বা কারা জড়িত সেই বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িতরা পালিয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি। একজন আহতের বিষয়টি জানতে পেরেছি। তবে কেউ গুলিবিদ্ধ হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে শটগানের অব্যবহৃত দুই রাউন্ড তাজা গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

Manual7 Ad Code

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেননি বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. কবির হোসেন।

শেয়ার করুন