Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহপরাণের উদ্দেশ্যে তারেক রহমান

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ | ১১:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
শাহপরাণের উদ্দেশ্যে তারেক রহমান

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শাহপরাণ (র.) এর মাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

Manual6 Ad Code

বুধবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি শাহজালালের মাজার জিয়ারত করেন। তিনি সেখানে কিছু সময় অবস্থান করেন।  রাত সাড়ে ৯টার দিকে দরগাহ মসজিদে পবিত্র এশার নামাজ আদায় এবং পরে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কর্নেল এমএজি ওসমানীর মাজার জিয়ারত করেন।

রাত পৌণে ১০টার দিকে তিনি শাহপরাণের মাজারের উদ্দেশ্যে রওনা হন।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মাহনগর বিএনপি নেতৃবৃন্দ। পরে রাত সাড়ে ৮টার দিকে তিনি শাহজালালের (র.) মাজারের উদ্দেশ্যে রওনা হন এবং ৮টা ৫০ মিনিটের পরে মাজার এলাকায় প্রবেশ করেন।তিনি বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।

Manual7 Ad Code

শেয়ার করুন