Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুত সিলেটের আলিয়া মাঠ, শুরু হচ্ছে বিএনপির প্রচারণা

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৯:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ০৯:৩৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রস্তুত সিলেটের আলিয়া মাঠ, শুরু হচ্ছে বিএনপির প্রচারণা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা মাঠে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির নির্বাচনী জনসভা।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

সকাল ১০টার পরেই সভাটি শুরু হওয়ার কথা। তবে সকাল ৯টার পর থেকেই নেতাকর্মীরা আলিয়া মাঠে জড়ো হতে শুরু করেছেন। ইতিমধ্যে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে এ সভার মধ্যদিয়ে।

সভার প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার রাতেই সিলেটে পৌঁছেছেন।

 

Manual5 Ad Code

হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন তারা বুধবার রাতে।

এদিকে আজকের এই জনসভায় যোগ দিতে সিলেট বিভাগের বিভিন্ন জেলা থানা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা বুধবার রাতেই সিলেট পৌঁছেছেন।

 

বিশেষ করে হবিগঞ্জ, সুনামগঞ্জ, ও মৌলভীবাজার জেলার নেতাকর্মীরা গত রাতে নগরীতে উপস্থিত হয়েছেন।

Manual8 Ad Code

শেয়ার করুন