Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আলীয়ার মাঠ থেকে ভোটের প্রচারণা শুরু করবেন তারেক

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১০:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১০:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
আলীয়ার মাঠ থেকে ভোটের প্রচারণা শুরু করবেন তারেক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

মর্যাদার-১ আসন থেকে এবার নির্বাচনি প্রচারণা শুরু করতে যাচ্ছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ঐতিহাসিক সিলেটের আলিয়া মাদরাসা মাঠে সিলেটবাসীর উদ্দেশে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকাল থেকে  জনসভাকে কেন্দ্র করে আলিয়ার মাঠে জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। অনেকেই সিলেটের দূর-দূরান্ত থেকে এসে বুধবার রাতেই মাঠে অবস্থান নিতে দেখা যায়। তারেক রহমানের গমনে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবরে আমেজ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মর্যাদার সিলেট থেকে জনসভার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান।

 

এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখান থেকে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাত ১টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুরে তাঁর শ্বশুরবাড়িতে যান।

বিরামপুরে তারেক রহমান হাজারো মানুষের উপস্থিতিতে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এসময় তারেক রহমান বলেন, ‘ড. জুবাইদা যেমন আপনাদের সন্তান, আমিও আপনাদের সন্তান। আমার দাবি রয়ে গেলো যাতে ১২ তারিখে এই এলাকা থেকে ধানের শীষ বিজয়ী হয়। আপনাদের কাছ থেকে এই জবান নিয়ে গেলাম।

শেয়ার করুন