Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মিছিল-ঝংকারে মুখরিত সিলেটের রাজপথ

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১১:০১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মিছিল-ঝংকারে মুখরিত সিলেটের রাজপথ

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

মিছিল- ব্যান্ডের শব্দে রীতিমতো মুখরিত সিলেটের রাজপথ। দলে দলে আলিয়া মাদরাসা মাঠ অভিমুখে নেমেছে মানুষের ঢল।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে মানুষের এই ঢল।

Manual2 Ad Code

সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকা থেকে মানুষ রাজপথে নেমে আসেন। তাদের মুখে বিএনপি এবং ধানের শীষের পক্ষে নানা শ্লোগান। কোনো কোনো দলে আবার আছে ব্যান্ড পার্টি।

Manual4 Ad Code

বাদ্যের তালে তালে নাচতে নাচতে কেউ কেউ ছুটছেন আলিয়া মাদরাসা অভিমুখে। কারো কারো মুঠোভর্তি ধানের শীষ।

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। সিলেট থেকেই বিএনপি তাদের প্রচারণা শুরু করছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে বুধবার রাতেই সিলেট পৌঁছেছেন।সকাল ১০টায় আলিয়া মাঠের জনসভা শুরু হয়েছে। স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন।

Manual5 Ad Code

শেয়ার করুন