Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নারী-পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়বো: জামায়াত আমির

admin

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ | ১১:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
নারী-পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়বো: জামায়াত আমির

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

আমরা চাই কর্মক্ষেত্রে নারীরা সম্মানের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন। তাদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রাস্তা-ঘাটে চলাফেরায় আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ। নারী-পুরুষ সবাই মিলে আমরা আগামীর বাংলাদেশ গড়বো-এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিরপুরে আদর্শ স্কুলমাঠে জামায়াতের নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

Manual3 Ad Code

আমরা কিছু বন্ধুদের বলতে চাই, মেহেরবানি করে মায়েদের ইজ্জতে কখনও টান দেবেন না জানিয়ে  ডা. শফিকুর রহমান বলেন, মেহেরবানি করে মায়েদের ইজ্জতে কখনও টান দেবেন না। তাহলে আগুন জ্বলবে। সব সহ্য করব, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কিছু বরদাশত করবো না।

দেশে আর কোনো ভোট চোরকে দেখতে চাই না উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা নিজের দলের লোককে চাঁদাবাজি, দখলবাজ আর পাথর মেরে হত্যা থেকে রক্ষা করতে পারবে, তারাই আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে। ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য গণভোটে মানুষ ‘হ্যাঁ’ কেই জয়যুক্ত করবে।

শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি বলেন, আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। হাদি তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই, তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামাব না।

Manual2 Ad Code

এসময় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১০ দলের প্রতিনিধি, জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

শেয়ার করুন