Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জে আগের দিন ফিরলেন প্রবাসী স্বামী, পরদিন স্ত্রীর লা*শ উদ্ধার

admin

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৮:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জে আগের দিন ফিরলেন প্রবাসী স্বামী, পরদিন স্ত্রীর লা*শ উদ্ধার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

সিলেটের গোলাপগঞ্জে নিজের ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হোছনা বেগম। তিনি লক্ষিপাশা ইউনিয়েনের দক্ষিণভাগ বাউসি গ্রামের শামীম আহমদের স্ত্রী।

Manual1 Ad Code

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে হোছনা বেগমকে ফ্যানের সাথে ঝুলতে দেখেন শামীম। তাকে উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশে খবর দিলে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শামীম বৃহস্পতিবারই সৌদি আরব থেকে দেশে ফিরেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম।

Manual3 Ad Code

 

শেয়ার করুন