Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে: তারেক রহমান

admin

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ১০:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ উঠেপড়ে লেগেছে: তারেক রহমান

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি পক্ষ পরিকল্পিতভাবে উঠেপড়ে লেগেছে। এ সময় তিনি ভোটারদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

তারেক রহমান বলেন, “আপনারা তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ ভোটকেন্দ্রে গিয়ে পড়বেন। ভোটের হিসাব কড়ায় গণ্ডায় বুঝে নেবেন।” তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রধান সমস্যা নদীভাঙন বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করা হবে।” তিনি আরও বলেন, “আপনাদের সমস্যাগুলো আমি লিখে রেখেছি। ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে জয়যুক্ত করুন।”

তারেক রহমান বলেন, “ভোটের পর আমি আপনাদের দেখতে আসবো। তখন একসঙ্গে বসে কথা বলবো। বিএনপি জনগণের দল। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রকৃত ক্ষমতার মালিক হবে জনগণ।”

Manual8 Ad Code

মা ও নারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দেশের উন্নয়নের গর্বিত অংশীদার। আপনাদের সুবিধার্থে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে।”

Manual4 Ad Code

নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবের রহমান শামিমকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “আপনারা তাকে ভোট দিন। আপনাদের উন্নয়নের দায়িত্ব আমরা নেবো, ইনশাআল্লাহ।”

শেয়ার করুন