Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে পৌঁছায়নি জামিননামা, সাদ্দামের মুক্তির ব্যাপারে যা জানা গেল

admin

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬ | ১০:৩৬ অপরাহ্ণ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ | ১০:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
কারাগারে পৌঁছায়নি জামিননামা, সাদ্দামের মুক্তির ব্যাপারে যা জানা গেল

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual4 Ad Code

যশোর কারাগারে বন্দি বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দামের জামিননামা এখনো জেলগেটে পৌঁছায়নি। ফলে আজ তার মুক্তি মিলছে না।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে  বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদ।

Manual2 Ad Code

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দামের জামিননামা যশোর কারাগারে এখনো পৌঁছায়নি। তাই তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। জামিননামা পাওয়ার পর তাকে মুক্তি দেওয়া হবে।স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

তিনি বলেন, বাগেরহাটের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন সাদ্দাম। আদালত মানবিক বিবেচনায় তাকে জামিন দিয়েছেন। সাদ্দাম অন্য মামলাগুলোতে আগে থেকেই জামিনে ছিলেন। এর ফলে তার মুক্তিতে কোনো বাধা নেই।

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দি। গত ২৪ জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র পাঁচ মিনিটের জন্য মৃত স্ত্রী ও ৯ মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন সাদ্দাম। পরে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।

Manual4 Ad Code

এদিকে, গত শুক্রবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেখেডাঙ্গা গ্রামে সাদ্দামের নিজ বাড়ি থেকে স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশেই পাওয়া যায় তাদের ৯ মাস বয়সী শিশুপুত্র নাজিমের মরদেহ। সে সময় সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

Manual1 Ad Code

শেয়ার করুন