Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ | ১২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
পল্লবীতে মুদি দোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

রাজধানীতে পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনায় দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পল্লবী ও খিলক্ষেতে এ ঘটনা ঘটে। আহত দুজনই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

মিরপুর-১২ নম্বরে পল্লবী থানার এলাকা। মুদি দোকানি মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) ধূমপানের জন্য বাসার বাইরে আসার সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারীর গুলিতে আহত হন। এই সময় তার পকেট থেকে ১৭ হাজার টাকা ও ফোন ছিনতাই করা হয়।

Manual1 Ad Code

দীপুর শ্যালক জানান, তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢামেক হাসপাতালে আনা হয়। গুলি বাম পায়ের পাশ দিয়ে বের হয়েছে।

Manual2 Ad Code

এদিকে, নির্মাণ শ্রমিক মো. লিটন (২৮) ভোরে খিলক্ষেত বাসস্ট্যান্ডে রেললাইনের পাশে তিন ছিনতাইকারী তার বাম কাঁধে ছুরিকাঘাত করে। তাদের কাছ থেকে ৫০০ টাকা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়। লিটনের সহকর্মী জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে নির্মাণকাজ শেষে ফেরার পথে ছিলেন।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক জানান, দুজনকেই জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

শেয়ার করুন