Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইকে হ ত্যা করে বিদেশে প লা য় ন : ১৫ বছর পর পাকড়াও

admin

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ | ০২:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
ভাইকে হ ত্যা করে বিদেশে প লা য় ন : ১৫ বছর পর পাকড়াও

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর পলাতক থাকার পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মহসিন ওই গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে মহসিন মিয়া তার আপন বড় ভাইকে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হত্যার পরপরই তিনি কাতারে পালিয়ে যান এবং পরবর্তীতে পর্তুগালে অবস্থান করেন। সম্প্রতি প্রবাস থেকে দেশে ফেরার পর পুলিশের নজরে আসেন তিনি।

Manual8 Ad Code

শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন, এএসআই আরিফুল ইসলামসহ পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

Manual7 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা শনিবার (৩১ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন