Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান

admin

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:০০ অপরাহ্ণ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ০৯:০০ অপরাহ্ণ

ফলো করুন-
আইডি হ্যাক হয়নি, নিজেদের রক্ষায় তারা মিথ্যা বলছে: তারেক রহমান

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি দল ৫ আগস্টের পর মা-বোনদের তুচ্ছ-তাচ্ছিল্য করছেন ও মা-বোনদের ঘরে বন্দি করতে চাচ্ছেন। তারা এনআইডি নাম্বার ও বিকাশ নাম্বার নিচ্ছেন। তাহলে অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে?সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কী চোখে দেখবেন তা বলছেন। অথচ একদিন আগে সেই নেতা কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন। যারা নিজের দেশের অর্ধেক মানুষ সম্পর্কে এমন অপমানজনক কথা বলতে পারেন, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। আবার তাদের এই বক্তব্যের যখন তীব্র প্রতিক্রিয়া হলো, তখন বললেন অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল, এটি মিথ্যা কথা। কারণ তারপর আরও অনেক বক্তব্য সেখানে প্রচার হয়েছে। নিজেদের রক্ষা করতে তারা মিথ্যা কথা বলছে। যারা এমন প্রকাশ্যে মিথ্যা কথা বলতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না।

ভোট গণনার নামে কেউ সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহতের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, বিগত সরকারের মতো ‘আমি-ড্যামি আর নিশিরাতের’ ভোট করে যেভাবে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে উঠেপড়ে লেগেছে একটি দল। ভোট গণনার নামে কেউ কোনো সুযোগ নিতে চাইলে তাদের প্রতিহত করতে হবে।

Manual1 Ad Code

নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করে তারেক রহমান বলেন, যশোরের উলাসী খালসহ এই অঞ্চলের খাল-বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালু করা হবে। বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও অন্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্র সম্মানি দেবে। বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়বে। নারীদের শিক্ষিত করে তুলতে বেগম জিয়া মেয়েদের শিক্ষা ফ্রি করে দিয়েছিলেন। এবার খালেদা জিয়ার দল সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

Manual4 Ad Code

যশোরের ফুল বিদেশে রপ্তানির প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, যশোরে একটি শিল্প আছে। সেটা হলো ফুল চাষ। গার্মেন্টেসের জামা কাপড় যেমন এক্সপোর্ট (রপ্তানি) হয়, আমরা ফুলও এক্সপোর্ট করতে চাই।

Manual8 Ad Code

এর আগে সোমবার দুপুর আড়াইটায় মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে উঠে তিনি স্লোগানমুখর নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান। এরপর ২টা ৩৯ মিনিটে তিনি বক্তব্য শুরু করেন। প্রায় ৩৩ মিনিটের বক্তব্যে তিনি বিএনপির পরিকল্পনা, জামায়াতকে ইঙ্গিত করে বিভিন্ন ‘ষড়যন্ত্র-মিথ্যাচারের’ বিষয়ে সবাইকে সতর্ক করেন। একইসঙ্গে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে এবং ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন।

Manual8 Ad Code

শেয়ার করুন