Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের ৩৮ নেতাকে বহিষ্কার

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

ফলো করুন-
শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের ৩৮ নেতাকে বহিষ্কার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও যুবদলের বিভিন্ন ইউনিটের ৩৮ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।আজ মঙ্গলবার বিএনপি ও যুবদলের পক্ষ থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্যে বিএনপির ১৫ জন এবং যুবদলের ২৩ জন নেতা-কর্মী রয়েছেন।

Manual3 Ad Code

বিএনপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের ১৫ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা–কর্মীরা হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভি পি সোলেমান, মোজাহিদুল ইসলাম ও মো. হুমায়ুন কবির।

এ ছাড়া তেজগাঁও থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, আবু জাফর পাটোয়ারী, তারিকুল ইসলাম বাহারুল ও মো. হুমায়ুন কবির, ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. হানিফ, হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক ও যুগ্ম আহ্বায়ক আশ্রাফ হোসেন চৌধুরী, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন ফারুক রাশেদ ও সদস্য সানাউল হক এবং ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নূরুল হককে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তর যুবদলের ২৩ জন নেতা-কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

যুবদলের বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন তেজগাঁও থানা যুবদলের আহ্বায়ক জালাল মোল্লা ও যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন বাবু, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহ আলম, ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শাহীন শিকদার ও সাবেক সদস্যসচিব মনির হোসেন সুমন, শেরেবাংলা নগর থানার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সাবেক সভাপতি আতিকুর রহমান অপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম এবং ৯৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সুমন।

তালিকায় আরও আছেন ২৭ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন, ৩৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ফেরদৌস আহমেদ সায়মন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেলাল ও সাবেক সাধারণ সম্পাদক রাসেল ব্যাপারী, ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কাজী সোহেল ও যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ, তেজগাঁও শিল্পাঞ্চল থানার যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম আকাশ ও সাবেক সদস্যসচিব মো. মনিরুজ্জামান মনির, ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিপন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল-আমিন ও সদস্য ইয়াসির আরাফাত সোহাগ, ২৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব রাসেল এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা যুবদলের সাবেক সদস্য রবিউল শরীফ ও মাসুদ।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উল্লিখিত ব্যক্তিদের দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শেয়ার করুন