Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

তারা ৪৯ জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছে: জামায়াত আমির

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
তারা ৪৯ জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছে: জামায়াত আমির

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত করে দেশ গড়ার। আরেকটা দলও একই কথা বলছে। তাদেরকে বলবো, আগে ঘর পরিষ্কার করেন। তারা ৪৯ জন ঋণখেলাপিকে মনোনয়ন দিয়েছেন। আগে তাদের বাদ দেন। দুর্নীতিবাজদের বগলের তলায় রেখে দেশ দুর্নীতিমুক্ত করা যাবে না।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ি মাঠে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual1 Ad Code

জামায়াত আমির আরও বলেন, স্পষ্ট ঘোষণা দিচ্ছি- আমরা পারিবারিক ও গোষ্ঠিগত সরকার আর এই দেশে দেখতে চাই না। এরা ব্যাংক লুটকারী; এরা আমাদের দেশের বারোটা বাজিয়েছে। এরা দেশে বারবার ফ্যাসিবাদ উপহার দিয়েছে। শেয়ার মার্কেট লুট করেছে। দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছে। এসব শাসন আমরা আর দেখতে চাই না। এখন চাই জনগণের শাসন। এখন চাই ঐক্যের শাসন। এখন চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।

Manual8 Ad Code

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সব চাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ১২টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পার হয়েছে ৫৪ বছর। এ ৫৪ বছরে দেশ ও জাতির কোনো উন্নয়ন হয়নি; এই কথা কখনো কেউ বলেনি। উন্নয়ন হয়েছে দুই ধরনের। একটা জনগণের, আরেকটা রাজনৈতিক নেতাকর্মীর। জনগণের উন্নয়ন করতে গিয়ে রডের বদলে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে হয়েছে ছাই। জনগণের উন্নয়ন করতে গিয়ে গত ১৫ বছরে সাড়ে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দেশের বুকে মাটির নীচে কত টাকার বস্তা আছে, তা আমরা জানি না। ৫৪ বছরে যেসব রাজনৈতিক নেতা-নেত্রীরা দেশ পরিচালনা করেছেন। প্রথম ক্ষমতায় বসার সময় যে পরিমাণ সম্পদের মালিক ছিলেন; পরে তা বেড়ে পাঁচশ গুণ হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, কিছু মানুষের মাথা গরম হয়ে গেছে। মাঘ মাসে মাথা গরম হলে চৈত্র মাসে কি হবে? এখানে-ওখানে হামলা মামলা, এখানে আগুন দেয়, ওখানে মানুষ খুন করে। শেষ পর্যন্ত কাউকে না পেলে নিজের দলেরটাই খুন করে। তারা ক্ষমতায় গেলে কি করবে, এখনই তা জানিয়ে দিচ্ছে। তারা ক্ষমতায় গেলে একটা মানুষ নিরাপদে দেশে থাকতে পারবে না, একজন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারবে ন, একজন মানুষ নিরাপদে চলাচল করতে পারবে না, একজন মানুষ শান্তিতে তার মাঠে ফসল ফলাতে পারবে না, এরা সব তছনছ করে দেবে। এ অশান্তির বিপক্ষে আমাদের শান্তির আওয়াজ। দুর্নীতির বিরুদ্ধে সততার আওয়াজ। বেকারত্বের বিরুদ্ধে আমাদের কর্মের আওয়াজ, লুটপাটের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় সম্পদ পাহারা দেওয়ার আওয়াজ।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক মুহা. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ স ম ফারুকের সঞ্চালনায় নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের জেলা আমির ড. মো. জাহাঙ্গীর আলম, দলের মহানগরের নায়েবে আমির মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর-১ আসনের জামায়াত প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর-২ আসনে এনসিপির প্রার্থী আলী নাছের খান, গাজীপুর-৩ আসনের  ইসলামী আন্দোলনে প্রার্থী মো. এহসানুল হক, গাজীপুর-৪ আসনের জামায়াত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী, গাজীপুর-৫ আসনের জামায়াতের প্রার্থী খায়রুল হাসান, অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, নূরুল ইসলাম সাদ্দাম, অধ্যক্ষ মোস্তাফিজুল রহমান, গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট সামসুল হক ভুইয়া প্রমুখ।

Manual4 Ad Code

শেয়ার করুন