Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশ-সেনাবাহিনীর ধাওয়া

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পুলিশ-সেনাবাহিনীর ধাওয়া

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী।

১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিধান্তে প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে সিলেট নগরের চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

এসময় সেনা সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সড়ক ছাড়ার অনুরোধ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। পরে পুলিশ ও সেনাবহিনী ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়।

Manual8 Ad Code

ধাওয়া খেয়ে সড়ক ছেড়ে পাশের সিলেট কেন্দ্রিয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে কিছুক্ষণ প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা সরে যান।

Manual2 Ad Code

ধাওয়ায় কয়েকজন আহত হওয়ার দাবি করেছেন শিক্ষার্থীরা। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, বেলা সাড়ে ১২টার পর থেকে ডিপ্লোমা শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে চৌহাট্টা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ-আন্দোলন শুরু করেন। এতে করে ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। বেলা ১টার দিকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জাালে তারা সেনাবাহিনীর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরেন। পরে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

Manual4 Ad Code

এরপর আন্দোলনকারীরা আবার শহীদ মিনারের ভেতরে জড়ো হয়ে পুলিশ ও সেনাবাহিনীর বিরুদ্ধে ভুয়া ভুয়া শ্লোগা প্রদান করেন। কিছুক্ষণ পর তারা সেখান থেকে চলে যান।

সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল জাকির বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন এলাকার পরিস্থিতি শান্ত। এখানে কেউ আহত হয়নি।

Manual7 Ad Code

বিক্ষোভকারীরা বলেন, ১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমান পদে বিসিএস ইঞ্জিনিয়ারদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের সিধান্ত এটি অনুপযোগী । তাই এ সিধান্তে প্রতিবাদ এবং বৈষম্যমূলক আন্তঃক্যাডার কমিটি বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা । এসব সিদ্ধান্তকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বৈষম্যমূলক বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরি ও পদোন্নতিতে বঞ্চিত হয়ে আসছেন। প্রস্তাবিত কোটা কার্যকর হলে তাদের অধিকার আরও ক্ষুণ্ন হবে। তাই অবিলম্বে এসব সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা।

শেয়ার করুন