Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এডভোকেট এমরান আহমদ চৌধুরী কেবল সংসদ সদস্য প্রার্থীই নন, তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তাঁকে ঘিরে সাম্প্রতিক একাধিক বৈঠক বিয়ানীবাজারে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে। দলীয় সূত্র জানায়, সিলেট নগরীতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন বলয়ের প্রভাবশালী নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকের পর থেকেই বিয়ানীবাজারের রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের আভাস মিলছে। পৃথক বলয়ের নেতারা ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর প্রতি সমর্থন জানাতে শুরু করেছেন।

admin

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
এডভোকেট এমরান আহমদ চৌধুরী কেবল সংসদ সদস্য প্রার্থীই নন, তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তাঁকে ঘিরে সাম্প্রতিক একাধিক বৈঠক বিয়ানীবাজারে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।  দলীয় সূত্র জানায়, সিলেট নগরীতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন বলয়ের প্রভাবশালী নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকের পর থেকেই বিয়ানীবাজারের রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের আভাস মিলছে। পৃথক বলয়ের নেতারা ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর প্রতি সমর্থন জানাতে শুরু করেছেন।

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

এডভোকেট এমরান আহমদ চৌধুরী কেবল সংসদ সদস্য প্রার্থীই নন, তিনি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তাঁকে ঘিরে সাম্প্রতিক একাধিক বৈঠক বিয়ানীবাজারে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দিয়েছে।

Manual7 Ad Code

দলীয় সূত্র জানায়, সিলেট নগরীতে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে উপজেলা বিএনপির বিভিন্ন বলয়ের প্রভাবশালী নেতৃবৃন্দ অংশ নেন। বৈঠকের পর থেকেই বিয়ানীবাজারের রাজনৈতিক দৃশ্যপটে পরিবর্তনের আভাস মিলছে। পৃথক বলয়ের নেতারা ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরীর প্রতি সমর্থন জানাতে শুরু করেছেন।

Manual7 Ad Code

ওই বৈঠকে উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত ও আন্তরিক আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক রাজনৈতিক অঙ্গনে সবার নজর কেড়েছে।

আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক এসব বৈঠকের পর বিয়ানীবাজার বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দলীয় প্রার্থীর পক্ষে পুরোদমে প্রচারণা শুরু হয়েছে। নেতাকর্মীরা ঘরে-ঘরে লিফলেট বিতরণসহ বাড়ি-বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা বলেন, “দল ও প্রতীক নিয়ে আমাদের কোনো বিভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই।”

Manual3 Ad Code

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন বলেন, “এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার-গোলাপগঞ্জে ধানের শীষের কাণ্ডারী। তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করাই আমাদের একমাত্র লক্ষ্য।” তিনি আরও জানান, বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে নতুন করে নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং নির্বাচনী আবহে প্রাণ ফিরতে শুরু করেছে।

শেয়ার করুন