Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আ.লীগবিহীন নির্বাচন জমে উঠছে না’, সিলেট বিএনপি নেতার পোস্ট ভাইরাল

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
আ.লীগবিহীন নির্বাচন জমে উঠছে না’, সিলেট বিএনপি নেতার পোস্ট ভাইরাল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

দেশে রাজনীতি টিকিয়ে রাখতে’ আওয়ামী লীগের পুনর্বাসন চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন সিলেট জেলা বিএনপির সহতথ্য ও গবেষণা সম্পাদক মো. আকবর হোসাইন। এ ছাড়া আওয়ামী লীগবিহীন নির্বাচনও জমে উঠছে না বলে তিনি ফেসবুকে আরেকটি পৃথক পোস্ট করেন। তার দেয়া পোস্ট ফেসবুক ভাইরাল হয়েছে।

Manual1 Ad Code

মঙ্গল ও বুধবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) পৃথক সময়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেবুকে এ পোস্ট দেন। এসব পোস্টের নিচে পক্ষে-বিপক্ষে অনেকে মন্তব্যও করেছেন।

Manual5 Ad Code

প্রথম পোস্টে তিনি বলেন, ‘আওয়ামী লীগবিহীন নির্বাচন সেভাবে জমে উঠছে না। একতরফা নির্বাচনে মজা পাচ্ছি না। তারেকময় বাংলাদেশে ২৬০ প্লাস আসন পেয়ে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে।’

আরেকটি পোস্টে আকবর হোসাইন বলেন, ‘দেশে রাজনীতি টিকিয়ে রাখতে আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। এই সব…দিয়ে রাজনীতি চলবে না।’

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রচার দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকবর হোসাইন বলেন, আমার পোস্টের যথার্থতা বুঝতে হবে। আমি বলি নাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমরা কোনো দলেরই রাজনীতি নিষিদ্ধ হোক, এটা চাই না। আর বর্তমানে দেশের যে চলমান রাজনীতি, এই রাজনীতিটা যারা করতেছে বিএনপির পরে, তারা প্রপার ওয়েতে রাজনীতিটা করতে পারতেছে না।’

আকবর হোসাইন আরও বলেন, আমার পোস্টের অর্থ হলো, বাংলাদেশে রাজনীতি করতে হলে আরেকটা শক্তিশালী বিরোধী দল বা সরকারি দল লাগবে। বর্তমানে যারা আছে, তারা সঠিক ওয়েতে রাজনীতিটা করতে পারছে না। সে ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হচ্ছে আওয়ামী লীগ। সেখানে একটা কথা আছে, আমি চাচ্ছি যে যারা আওয়ামী লীগের আমলে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত, দণ্ডিত বা অপরাধে জড়িত, ওদের বিচারের আওতায় এনে বৃহৎ একটা গোষ্ঠী বাংলাদেশে এখনো আছে, ওদের পুনর্বাসনের কথা বলছি আমি।’

Manual5 Ad Code

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’

Manual7 Ad Code

শেয়ার করুন