Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের নির্বাচনী জনসভা সফল করুন: জামায়াত

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:১৬ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের নির্বাচনী জনসভা সফল করুন: জামায়াত

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

আগামী ৭ ফেব্রুয়ারি (শনিবার) সিলেট আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমি ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শীর্ষ নেতৃৃবৃন্দ ব্ক্তব্য রাখবেন।

 

শনিবার দুপুর ২টা থেকে শুরু হওয়া এ জনসভা শেষ হবে বিকাল সাড়ে ৪টায়। এতে লক্ষাধিক জনসমাগমের আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে প্রেস ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানানো হয়।

 

Manual1 Ad Code

মহানগরের ধোপাদিঘিরপাড়স্থ সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমির ডা. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য রাখেন মহানগরের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।

 

Manual8 Ad Code

পরে বক্তব্য রাখেন সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান। এছাড়া প্রেস ব্রিফিংয়ে ১০ দলীয় জোটের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

জোটের সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়- শনিবার হেলিকপ্টারযোগে জামায়াত আমির সকাল ১০টায় হবিগঞ্জে পৌঁছাবেন। সেখানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়ে সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়ায় নির্বাচনী জনসভায় যোগ দিবেন। পরে দুপুর ২টার দিকে হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছাবেন তিনি।

Manual6 Ad Code

সিলেটের নির্বাচনী জনসভা সফলে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি জানান- জনসভার নিরাপত্তা চেয়ে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দ বৈঠক করেছেন।

 

প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

শেয়ার করুন