Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে আন্দোলনকারীরা, পুলিশের বাধা, জলকামান, সাউন্ড গ্রেনেড

admin

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে আন্দোলনকারীরা, পুলিশের বাধা, জলকামান, সাউন্ড গ্রেনেড

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরতরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়।একপর্যায়ে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের দিকে এগিয়ে যান।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরতরা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের দিকে জলকামান ছোড়ে। এরপরও আন্দোলনরতরা এগিয়ে গেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে।

Manual1 Ad Code

পুলিশের ব্যারিকেড পার হয়ে আন্দোলনরতরা যমুনার দিকে এগিয়ে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান করছেন। পুলিশ তাঁদের বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে।এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে। জাতিসংঘের অধীন শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা সেখানে অবস্থান করছেন।

Manual1 Ad Code

শেয়ার করুন