Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:১৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
আজ থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, ২০২৬ সালের হজ মৌসুমের (১৪৪৭ হিজরি) ভিসা ইস্যু শুরু হবে আজ ৮ ফেব্রুয়ারি থেকে। এই ঘোষণা হজ বিষয়ক অফিসগুলোর জন্য প্রকাশিত একটি বিস্তারিত কার্যক্রমভিত্তিক ক্যালেন্ডারের অংশ হিসেবে জানানো হয়। এ খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ।

Manual8 Ad Code

মন্ত্রণালয় জানায়, হজযাত্রীদের সৌদি আরবে আগমনের বহু মাস আগেই প্রস্তুতি সম্পন্ন করা এবং সেবার মান বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু হয় ৮ জুন ২০২৫ থেকে। যা ছিল ১২ জিলহজ ১৪৪৬ হিজরি। ঐ দিন বিশ্বব্যাপী হজ বিষয়ক অফিসগুলোর কাছে প্রাথমিক পরিকল্পনাসংক্রান্ত নথি পাঠানো হয়।

Manual5 Ad Code

সফর মাসের শুরুতেই এসব অফিসকে নুসুক মাসার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পবিত্র স্থানগুলোর ক্যাম্পসংক্রান্ত বিস্তারিত তথ্যের অ্যাক্সেস দেওয়া হয়। এর ফলে পরিকল্পনা, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য অতিরিক্ত সময় পাওয়া যায়।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, ১লা রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি থেকে আবাসন ও মৌলিক সেবাসংক্রান্ত প্রাথমিক চুক্তি প্রক্রিয়া শুরু হবে। ১২ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে প্রস্তুতিমূলক বৈঠক শেষ করা, চূড়ান্ত অপারেশনাল তথ্য সম্পন্ন করা এবং অংশগ্রহণকারী দেশগুলোতে হজযাত্রী নিবন্ধন চালু করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Manual1 Ad Code

জমাদিউল আউয়াল মাসে বড় পরিসরের সেবাচুক্তি স্বাক্ষরিত হবে এবং সরকারি সংস্থা ও বেসরকারি খাতের মধ্যে সহযোগিতা জোরদার করতে একটি হজ সেবা প্রদর্শনীর আয়োজন করা হবে।

শেয়ার করুন