Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ঢাকার একাধিক জায়গায় গণসংযোগ করবেন জামায়াত আমির

admin

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৩৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
আজ ঢাকার একাধিক জায়গায় গণসংযোগ করবেন জামায়াত আমির

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো। বিশেষ করে সারাদেশে গণসংযোগ শেষে এবার ঢাকায় শেষ দিনে বড় ধরনের গণসংযোগের পরিকল্পনা গ্রহণ করেছে তারা। সোমবার (৯ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর আমিরও করবেন বেশ কয়েকটি জনসভা।

Manual5 Ad Code

এদিন ঢাকা-১৩ আসনে নির্বাচনী গণসংযোগ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এখানে জোটের প্রার্থী মামুনুল হকের পক্ষে প্রচারণা চালাবেন তিনি।

Manual5 Ad Code

এরপর বিকেলে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ তে সভা করবেন জামায়াত আমির। পরে সন্ধ্যায় দোহার যাবেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, প্রার্থীদের সব ধরনের ভোটের প্রচারণা আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। বিধান অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচারণা কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

Manual5 Ad Code

শেয়ার করুন