Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত একাধিক

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ১০:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ১০:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত একাধিক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

Manual2 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহতদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষের বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ছাত্রশিবিরের কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তিনি দাবি করেন, এ সময় ছাত্রদলের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

Manual7 Ad Code

পোস্টে তিনি হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন।

অন্যদিকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ছাত্রদলের নেতাকর্মীরাই দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রাবাসে ঢুকে শিবিরকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

তিনি ক্যাম্পাসে সহিংসতা ও দখলদারিত্বের অভিযোগ তুলে প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Manual2 Ad Code

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে প্রশাসনের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে অবস্থান করছে।

Manual7 Ad Code

শেয়ার করুন