Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্ব*ন্দ্বে খু*ন, ৩ আসামি গ্রে ফ তা র

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬ | ০৮:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৬ | ০৮:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্ব*ন্দ্বে খু*ন, ৩ আসামি গ্রে ফ তা র

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত তারেক আহদের ঘাতকদের আটক করেছে রাজনগর থানার পুলিশ।

Manual5 Ad Code

তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে চট্টগ্রামের খুলশি থানার মতিঝর্ণা কলোনী থেকে সোমবার রাতে ডিবি পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করে পুলিশ।

Manual6 Ad Code

হত্যার ঘটনায় ব্যবহৃত ছোরা উদ্ধারের জন্য পুলিশ তাদেরকে নিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আতিক ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। এসময় মুমিন মিয়ার ছেলে রিয়াদ মিয়া (২১) তাকে ধরে রাখে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলার পরপরই পুলিশ ঘাতকদের গ্রেপ্তারে অভিযানে নামে।এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০৯) রুজু করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)-কে আবুল খয়ের, মৌলভীবাজার সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপারের দিক নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত¡াবধানে ডিবি পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে সোমবার রাত আনুমানিক সাড়ে ১০ টার তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানায় নিয়ে আসা হয়।রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোবারক হোসেন ভুঁইয়া বলেন, ‌‘আসামীদের আটক করে মঙ্গলবার বিকালে রাজনগর থানায নিয়ে আসা হয়েছে। হত্যা কাজে ব্যবহৃত চাকু উদ্ধারের অভিযান অব্যাহত আছে।’

Manual3 Ad Code

শেয়ার করুন