Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দিনভর অভিযান, জরিমানা

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে দিনভর অভিযান, জরিমানা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানা এলাকায় দিনভর অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধভাবে ইট প্রস্তুতের দায়ে ৩টি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে তারা।

 

Manual7 Ad Code

সোমবার (৩ মার্চ ) সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এ দুই থানায় অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।

এসময় জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই নদ-নদী থেকে মাটি কেটে সংগ্রহ করে ইট প্রস্তুত করার দায়ে মেসার্স প্লাটিনাম ব্রিকসকে ১ লাখ, মেসার্স দেশ ব্রিকসকে ২ লাখ ও সিরাজ উদ্দিন চৌধুরী ব্রিকস ফিল্ডকে ১ লাখ জরিমানা করা হয়।

সিলেটের পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Manual7 Ad Code

অভিযানে সার্বিক সহযোগীতা করে র‌্যাব-৯ এর একটি দল।

 

Manual1 Ad Code

শেয়ার করুন