Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২ লাখ পুলিশের মতামতের ভিত্তিতেই পোশাক নির্ধারণ

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ | ১০:৫১ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৬ | ১০:৫১ পূর্বাহ্ণ

ফলো করুন-
২ লাখ পুলিশের মতামতের ভিত্তিতেই পোশাক নির্ধারণ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
মাত্র তিন মাস আগে পুলিশ বাহিনীর পোশাক পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। পুলিশের নতুন পোশাক নির্ধারণে বাহিনীটির অভ্যন্তরে জরিপ কার্যক্রম চালানো হয়েছে। পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার ২ লাখের বেশি সদস্য পোশাকের ব্যাপারে নিজেদের মতামত দিয়েছেন। জরিপে তিনটি বিষয় জানতে চাওয়া হয়েছে। আগের পোশাকের পক্ষে কত শতাংশ, বর্তমান পোশাকের পক্ষে কত শতাংশ, কত শতাংশ নতুন পোশাক চায়।

Manual4 Ad Code

এ ব্যাপারে গত রবিবার থেকেই মতামত যাচাই শুরু করেছেন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ৬৪ জেলার পুলিশ সুপার ও সব ইউনিট। চিঠিতে গত সোমবারের মধ্যে জরিপের মতামত পুলিশ সদর দপ্তরে পাঠাতে বলা হয়। পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল হাসান স্বাক্ষরিত ঐ চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাকে পরিবর্তন আনে। নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। চিঠিতে কল্যাণ সভা করে গত সোমবারের মধ্যে মতামত সংবলিত উত্তর পাঠাতে বলা হয়।

Manual1 Ad Code

পুলিশের এক কর্মকর্তা বলেন, পোশাকের ব্যাপারে সব পর্যায়ের পুলিশ সদস্যের মতামতের ফল বের করতে চান নীতিনির্ধারকরা। অধিকাংশ সদস্য যেটির পক্ষে সায় দেবেন, সেটি বাস্তবায়ন করা হবে। কয়েকটি জেলার এসপিদের সঙ্গে কথা বলে জানা যায়, পুলিশ সদর দপ্তরের চিঠিতে আগের পোশাকের পক্ষে কত শতাংশ, বর্তমান পোশাকের পক্ষে কত শতাংশ এবং কত শতাংশ নতুন পোশাক চায়—এমন তিনটি বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর এসপিরা কল্যাণ সভা ডেকে নিজ নিজ ইউনিটের সদস্যদের মতামত জানতে চান। পরে সেই ফলাফল সোমবারের মধ্যে পুলিশ সদরে পাঠানো হয়েছে।

নতুন সরকার গঠনের পর এই পোশাক নিয়ে অনীহার কথা প্রকাশ্যে আসে। ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং নন-ক্যাডার সদস্যদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আলাদা বিবৃতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায়। দুই সংগঠনই আগের খাকি পোশাক বহাল রাখার পক্ষে মত দিয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন