Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা

admin

প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ | আপডেট: ১০ মার্চ ২০২৬ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইরানের নতুন সুপ্রিম লিডারের বাবা-মা, স্ত্রীসহ ৮ জনকে হত্যা

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবা খামেনিকেই দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে। ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে জন্মগ্রহণ করেন মোজতবা। তিনি খামেনির ছয় সন্তানের মধ্যে দ্বিতীয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা তার পরিবারের অন্তত আটজন সদস্যকে হারিয়েছেন।

Manual1 Ad Code

ইরানি মিডিয়ার খবরে বলা হয়, ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় মোজতবার স্ত্রী জাহরা হাদাদ-আদেল এবং তার এক সন্তান নিহত হয়েছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। একই হামলায় মোজতবার মা মনসুরে খোজাস্তেজ বাঘেরজাদেহও নিহত হয়েছেন।

এ ছাড়া কিছু রিপোর্টে বলা হয়েছে, হামলায় মোজতবা খামেনির খুব কাছের আত্মীয়ের অন্তত চার সদস্যও নিহত হয়েছেন। এনডিটিভি বলছে, তারা এসব রিপোর্টের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

ইরানি মিডিয়ার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবার বোন, ভাগ্নি, ভাগ্নে, এক শ্যালকও নিহত হয়েছে।

Manual1 Ad Code

ইরানে আরও ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারিইরানে আরও ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। এরপর থেকে টানা ১১ দিন ধরে দেশটিতে ইসরায়েল ও মার্কিন বাহিনীর যৌথ হামলা চলছে। প্রথম দফার হামলাতেই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ দেশটির অন্তত ৪৮ জন শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করে যুক্তরাষ্ট্র।

Manual4 Ad Code

সর্বশেষ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত এক হাজার ছাড়িয়েছি।

Manual2 Ad Code

শেয়ার করুন