Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বাস কেড়ে নিল হৃদয়ের প্রাণ

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | ০১:০৪ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৬ | ০১:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বাস কেড়ে নিল হৃদয়ের প্রাণ

Manual2 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :
সিলেটের ফেঞ্চুগঞ্জে একদিনের ব্যবধানে আরেক মোটরসাইকেল আরোহী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। বাসের সাথে ধাক্কা লেগে হৃদয় (৩০) নামের ওই মোটরসাইকেল আরোহী মারা যান।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় সিলেটগামী বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের বাসিন্দা।

Manual4 Ad Code

পুলিশ বাস ও চালককে আটক করেছে বলে জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।

Manual4 Ad Code

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, এর আগে গত রবিবার ফেরীঘাট এলাকার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন সড়কে নির্মাণাধীন ব্রিজের জন্য রাখা বালুতে পিছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাথী খাতুন নামের এক এনজিওকর্মী নিহত হন। আহত হন তার সাথে থাকা মোটরসাইকেল চালক আরেক এনজিওকর্মী।

Manual7 Ad Code

শেয়ার করুন