Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ডিসি সারওয়ারের মহানুভবতা, মুক্তি পেলেন মঙ্গল

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৭:৩১ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ০৭:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ডিসি সারওয়ারের মহানুভবতা, মুক্তি পেলেন মঙ্গল

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:

মাত্র ২০ হাজার টাকা দিতে না পারায় কাগাগারে বন্দী হয়েছিলেন মঙ্গল দাস। প্রায় তিন মাস পর সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলমের সহায়তায় মুক্তি পেলেন তিনি।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মঙ্গল দাস।

Manual2 Ad Code

তিনি এয়ারপোর্ট থানার কেওয়াছড়া চা বাগানের বিরশা দাসের ছেলে।

Manual7 Ad Code

জানা যায়, ২০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় গত ১৮ ডিসেম্বর মঙ্গলদাসকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিদ্যুৎ আদালত।

এরপর থেকে তিনি সেখানেই বন্দী ছিলেন। তবে গত ২৩ ফেব্রুয়ারি কারাগার পরিদর্শনের সময় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ হয় মঙ্গলের। বিস্তারিত অবগত হওয়ার পর জেলা প্রশাসকক তার জামিনের ব্যাপারে তাকে আশ্বস্ত করেন।

Manual8 Ad Code

পরে তিনি বিদ্যুৎ আদালতকে মঙ্গলের বকেয়া বিল পরিশোদের নিশ্চয়তা দিলে সিলেটের বিদ্যুৎ আদালতের ম্যাজিস্ট্রেট (জেলা ও দায়রা জজ) মঙ্গল দাসকে জামিনে মুক্তি দেন।
শেয়ার করুন