Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের ঈদ-বাজারে বৃষ্টির বাগড়া

admin

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ মার্চ ২০২৬ | ১১:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের ঈদ-বাজারে বৃষ্টির বাগড়া

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

হাতে আছে আর মাত্র কয়েকদিন। এরপরই পবিত্র ঈদুল ফিতর। এ অবস্থায় সিলেটবাসী হুমড়ি খেয়ে পড়েছেন ঈদের কেনাকাটা করতে। তবে বৃষ্টির বাগড়ায় তা কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

Manual7 Ad Code

রবিবার (১৫ মার্চ) এবং এর আগের দিনও বাজার করতে বেরিয়ে খুব খারাপ অবস্থায় পড়েছিলেন অনেক ক্রেতা।

Manual6 Ad Code

সিলেটে ইফতারের বাজার জমে উঠে তারাবির নামাজের পর থেকে। তবে তার আগে যে ক্রেতাদের দেখা যায়না, তা নয়। হাজার হাজার মানুষ আর যানবাহন রাস্তায় থাকে। চাপ বাড়ে তারাবির পর থেকে। চলে সেহরির সময় পর্যন্ত।

Manual5 Ad Code

রবিবার ইফতারের পর থেকেই আকাশ ছিল মেঘলা। তবে রাস্তায় মানুষ ছিলেন। তারা কেনাকাটার জন্য বিভিন্ন মার্কেট শপিং মল ও বিপণীবিতানে ছুটছিলেন। হঠাৎ রাত পৌণে ৮টার দিকে বৃষ্টি নামে। থমকে যায় জনজীবন। প্রায় ঘন্টাখানেক থমকে দাঁড়ায় জনজীবন। যে যেখানে ছিলেন, বৃষ্টির হাত থেকে বাঁচতে সেখানেই অবস্থান নিয়েছিলেন।তার আগের দিন শনিবার রাতেও থেমে থেমে বৃষ্টি নেমেছিল সিলেট নগরজুড়ে। কেনাকাটা বেশ বাধাগ্রস্ত হয়েছিল।

শেয়ার করুন