Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশে আ*ট*ক মাদক ব্যবসায়ীদের ছি*নি*য়ে নিল সহযোগীরা

admin

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ০৭:১৩ অপরাহ্ণ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ | ০৭:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশে আ*ট*ক মাদক ব্যবসায়ীদের ছি*নি*য়ে নিল সহযোগীরা

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে পুলিশের হাতে আটক দুই মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা।

Manual5 Ad Code

তবে পুলিশ বলছে, আটককৃতদের পালিয়ে যেতে সহযোগীতা করেছে তার সহযোগীরা।

 

বুধবার (১৮ মার্চ) বিকালে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে বিষয়টি জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে শাহপরাণ থানার দলইপাড়ায় এ ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, দলইপাড়া আহমদের দোকানের সামনে একটি পিকআপকে (রেজি. নং ঢাকা মেট্রো ঠ-১৪-১২৭৫) তল্লাশি করে ২৯৭ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করে শাহপরাণ থানাপুলিশ।

 

এসময় শাহপরাণ থানার আলীবাগ এলাকার মো. ছামছু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও জাবেদ আহমদকে (২৬) আটক করা হয়।

 

তবে তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে ছুটে আসে তাদের আরও অন্তত ২৫ থেকে ত্রিশ জন সহযোগী।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

এই সহযোগীদের নেতৃত্বে ছিলেন, দলইপাড়ার মুছাব্বির আলীর ছেলে আব্দুল আহাদ কুটন (৪০) ও এনাম (৩৫), শহিদুল ইসলামের ছেলে সাকিব (২৪), আবুল মিয়ার ছেলে রেবুল (২৭), দত্তগ্রামের হোসেন মিয়ার ছেলে রোমান আহমদ (২৬) ও আফরোজ মিয়ার ছেলে রাজিব আহমদ (৩৫)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ৬ জনের নেতৃত্বে ২৫/৩০ জনের একটি দল তাদের পথ রোধ করে নানান ঝামেলা সৃষ্টি করে। এই সুযোগে শহিদুল ইসলাম ও জাবেদ গাড়িয়ে নিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

 

Manual2 Ad Code

এ ব্যাপারে শাহপরাণ থানায় মামলা (নং ৩০/১৮/৩/২৬) দায়ের করা হয়েছে এবং আসামিদের ধরতে জোরালো অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মঞ্জুর আলম।

শেয়ার করুন