Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৪

admin

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৪

Manual5 Ad Code

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন। এতে অন্তত আরও চার জন আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual4 Ad Code

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০) একই গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) এবং বাবলু হোসেন(৩৫)।

আহতদের মধ্যে রয়েছেন- ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লালপুর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি সড়কের দমড়েমুচড়ে যায়। এ সময় ইজিবাইকের একযাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গুরুতর অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ইজিবাইক চালকসহ আরও দুইজনের মৃত্যু হয়। বর্তমানে আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual7 Ad Code

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Manual2 Ad Code

শেয়ার করুন