Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানিমন্ত্রী

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ১১:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
ইতিহাসে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বিশ্ব: কানাডীয় জ্বালানিমন্ত্রী

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিশ্ব বর্তমানে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন কানাডার জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রী টিম হজসন। প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান অস্থির পরিস্থিতিতে বিশ্ববাজারের চাহিদা মেটাতে কানাডা একটি আদর্শ এবং নির্ভরযোগ্য বিকল্প উৎস হিসেবে নিজেকে প্রস্তুত করেছে।

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে চলমান ‘সেরাউইক’ জ্বালানি সম্মেলনে অংশ নিয়ে হজসন এই মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা এবং মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য জ্বালানি সুরক্ষা কতটা গুরুত্বপূর্ণ, তা গত দীর্ঘ সময়ের মধ্যে এতটা স্পষ্ট হয়নি। তাই অনেক দিক থেকেই এটি এখন কানাডার জন্য বড় সুযোগ বা মুহূর্ত।

Manual8 Ad Code

হজসন উল্লেখ করেন যে, ইরানে চলমান যুদ্ধ এশীয় দেশগুলোকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউরোপ যে ধরনের পরিস্থিতির শিকার হয়েছিল, বর্তমানে এশিয়াতেও জ্বালানির আকাশচুম্বী দামের কারণে অনেক দেশের অর্থনীতি স্থবির হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ব এখন মরিয়া হয়ে জ্বালানির খোঁজ করছে। দেশগুলোর এখন একজন নির্ভরযোগ্য সরবরাহকারী প্রয়োজন, আর কানাডা সেই ভূমিকা পালনে সক্ষম।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে কানাডা তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন বাড়িয়ে বিশ্ববাজারে স্থিতিশীলতা ফেরানোর ওপর জোর দিচ্ছে।

Manual7 Ad Code

শেয়ার করুন