Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় গেটম্যান গ্রেফতার

admin

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০২:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ | ০২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় গেটম্যান গ্রেফতার

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
কুমিল্লায় ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় করা মামলার প্রধান আসামি গেটম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

Manual7 Ad Code

বুধবার (২৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার তহুরা জান্নাত। তিনি জানান, মামলার অপর আসামি মেহেদী হাসানকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় র‌্যাব-১১ সিপিসি-২ হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৪ মার্চ) রাতে জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে শনিবার রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার রেলক্রসিংয়ে মেইল ট্রেনের সঙ্গে মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসের সংঘর্ষে মোট ১২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার লাকসাম রেলওয়ে থানায় রেলক্রসিংয়ের গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

লাকসাম রেলওয়ে থানার ওসি জসীমউদ্দীন বলেন, দায়িত্বে অবহেলার কারণে মৃত্যু, ৩০৪ ‘ক’ ধারার আইনে মামলাটি গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনায় নিহত সোহাগ রানার খালা শেফালী আক্তার বাদী হয়ে মামলা করেন। তিনি ওই বাসের যাত্রী ছিলেন।

Manual3 Ad Code

শেফালী আক্তার বলেন, মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ করতে চুয়াডাঙ্গার বাড়িতে আসেন। সেখান থেকে ঈদের দিন লাকসামে খালার বাড়িতে বেড়াতে আসার সময় লেভেলক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণ হারান। একই দুর্ঘটনায় আহত সোহেল রানার স্ত্রী ও মেয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন