Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে উদ্ধার অ*প*হৃ*ত কিশোরী, ইমন গ্রে*প্তা*র

admin

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ | আপডেট: ৩০ মার্চ ২০২৬ | ১০:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে উদ্ধার অ*প*হৃ*ত কিশোরী, ইমন গ্রে*প্তা*র

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুর থেকে অপহৃত খাসিয়া কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রধান অভিযুক্ত সাদ্দাম হোসেন ইমনকে।

Manual1 Ad Code

সোমবার (৩০ মার্চ) রাতে জৈন্তাপুর থানাপুলিশের একটি দল অভিযান চালিয়ে ফেরিঘাট থেকে ওই কিশোরীকে উদ্ধার করে। আর সকালে মুক্তাপুরের কাশেম মিয়ার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাদ্দাম হোসেন ইমনকে (২৮)।

তিনি নিজপাট পানিয়ারাহাঁটি এলাকার ইব্রাহিম খলিলের ছেলে।

 

Manual6 Ad Code

জানা যায়, জৈন্তাপুর ইউনিয়নের মোকামপুঞ্জির খাসিয়া ওই কিশোরীকে (১৭) ১৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ির উঠানে কাজ করছিলেন। এসময় ইমনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার মুখ চেপে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ সময় অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হন দুই প্রত্যক্ষদর্শী।

 

Manual6 Ad Code

২০ মার্চ ভিকটিমকে না পেয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯১৬) করা হয়। পরে তার মা মামলা দায়ের করলে পুলিশ অভিযান শুরু করে সফল হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, ইমনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual5 Ad Code

 

অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন