Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে অস্ত্র উদ্ধারে গিয়ে মিলল ভারতীয় ‘এয়ারগান’

admin

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৪ জুলাই ২০২৬ | ০৬:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে অস্ত্র উদ্ধারে গিয়ে মিলল ভারতীয় ‘এয়ারগান’

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে বিজিবি। কিন্তু অভিযানে আগ্নেয়াস্ত্র না মিললেও পাওয়া গেছে ভারতীয় তৈরি চারটি ‘এয়ারগান’।

শনিবার ও আগেরদিন শুক্রবার অভিযান চালিয়ে ‘এয়ারগান’গুলো উদ্ধার করা হয়। পাখি শিকারের এই বন্দুক সন্ত্রাসীরা পরিবর্তন করে ওয়ান শ্যুটারগানে রূপান্তর করে। সিলেটে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এরকম রূপান্তরিত আগ্নেয়াস্ত্র বিভিন্ন সময় উদ্ধার হয়েছে।

Manual8 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, শনিবার বিজিবির একটি বিশেষ দল অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালায়। এসময় সীমান্ত পিলারের (১২৮৩/১১-এস ) প্রায় ৩০০ গজ অভ্যন্তরে জৈন্তাপুরের ঝিঙ্গাবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় ‘এয়ারগান’ উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

এর আগে শুক্রবার রাত পৌণে ১০টার দিকে সীমান্ত পিলারের (১২৮৩/এমপি) প্রায় ৪০০ গজ অভ্যন্তরে জৈন্তাপুরের কাঁঠালবাড়ি নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় ‘এয়ারগান’ উদ্ধার করা হয়। পরে চারটি ‘এয়ারগান’ জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।

Manual8 Ad Code

শেয়ার করুন