Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ০৫:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
পানিতে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন—কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর বড় ছেলে (৭), সাহেব আলীর বড় ছেলে (৮) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার বড় ছেলে (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

Manual3 Ad Code

জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের এই তিন শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

Manual7 Ad Code

স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান বলেন, সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে বৃষ্টির পানি জমে। সেই পানিতে তিন শিশু খেলতে নামলে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

Manual3 Ad Code

শেয়ার করুন