Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে হ ত্যা মামলায় সাজাপ্রাপ্ত সাহাবুদ্দিন র‌্যাবের হাতে গ্রে প্তা র

admin

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬ | ০৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১০ এপ্রিল ২০২৬ | ০৩:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে হ ত্যা মামলায় সাজাপ্রাপ্ত সাহাবুদ্দিন র‌্যাবের হাতে গ্রে প্তা র

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual6 Ad Code

সিলেটে হত্যা মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত (১০ এপ্রিল) সোয়া ১টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার রণিখাই ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাহাবুদ্দিন (৩৫) কোম্পানীগঞ্জ উপজেলার পুনাছ উত্তরপাড়ার মৃত ছিদ্দেক আলীর ছেলে। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সাহাবুদ্দিন কোম্পানীগঞ্জ থানার একটি হত্যা মামলার (মামলা নং-২৮, তারিখ ২৪/০৮/২০১১) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। মামলার রায়ের পর থেকে সে পলাতক ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন