Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধিদল

admin

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬ | ০৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ | ০৪:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইরানি প্রতিনিধিদল

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছে ইরানি প্রতিনিধিদল।

আধা- সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

Manual1 Ad Code

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আজ শনিবার (১১ এপ্রিল) বৈঠকে বসছে। বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম।

Manual1 Ad Code

শনিবার ভোররাতে ইরানের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে এই প্রতিনিধিদলে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইনপ্রণেতা।

Manual1 Ad Code

শেয়ার করুন