Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আরও দুই শিশুর মৃ*ত্যু, একদিনে হাসপাতালে ভর্তি অর্ধশত

admin

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ০৮:০২ অপরাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ | ০৮:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আরও দুই শিশুর মৃ*ত্যু, একদিনে হাসপাতালে ভর্তি অর্ধশত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন অর্ধশত শিশু।

Manual6 Ad Code

আঞ্চলিক খবর

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশু হচ্ছে- সুনামগঞ্জের জগন্নাথপুর  উপজেলার আবদুল্লাহ (১০ মাস) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গরের হুজাইফ (১০ মাস)। এর আগে হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে আরও ৫২ জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৭ জন ভর্তি হয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং একজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

Manual5 Ad Code

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৯৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন, ৩ জন করে ভর্তি আছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন ভর্তি আছে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।আর একজন করে চিকিৎসাধীন আছেন মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

Manual2 Ad Code

শেয়ার করুন