Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া: হজ ক্যাম্পে ধর্মমন্ত্রী

admin

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:৩৫ অপরাহ্ণ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ | ০৬:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া: হজ ক্যাম্পে ধর্মমন্ত্রী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

হজযাত্রীদের খেদমত করতে না পারলে, আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া, বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। হজযাত্রা সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শনে গিয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। আমরা হজযাত্রীদের খাদেম। তাদের খেদমত না করতে পারলে আমাদের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।’ তিনি জোর দিয়ে বলেন, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।

Manual6 Ad Code

পরিদর্শনকালে মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি, ক্যাম্পের সার্বিক অবস্থা এবং যাত্রীদের থাকা-খাওয়ার বিষয়গুলো সরেজমিনে দেখেন। এ সময় তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন।

Manual1 Ad Code

ধর্মমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন এবং সেবার মান উন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

এদিকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগেই বৃহস্পতিবার থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন।

Manual3 Ad Code

ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী।

Manual3 Ad Code

শেয়ার করুন