Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের হোটেল ‘অতিথি’ ও ‘সুফিয়া’য় অ নৈ তি ক কাজ, আ ট ক ৬ নারী-পুরুষ

admin

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১১:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের হোটেল ‘অতিথি’ ও ‘সুফিয়া’য় অ নৈ তি ক কাজ, আ ট ক ৬ নারী-পুরুষ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। ওই হোটেলটিকেও সিলগালা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Manual6 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (২০ এপ্রিল) মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ নগরীর দক্ষিণ সুরমার চাঁদনীঘাট এলাকার হোটেল অতিথি ও কোতোয়ালী থানাধীন তালতলার হোটেল সুফিয়া থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

হোটেল ‘অতিথি’ থেকে এক নারী ও এক পুরুষ এবং হোটেল সুফিয়া থেকে ১ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. ছাব্বির (২০), স্বপ্না বেগম (২৫), সিদ্দিকুর রহমান বেলাল (২২), সাথী আক্তার (১৯), মো. বাবুল মিয়া (৩৭), জাহাঙ্গীর আলম ওরফে আবু সাঈদ।

তাদের সবার বিরুদ্ধে দক্ষিণ সুরমা ও কোতোয়ালী থানায় ননএফআইআর  মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code

দুটি হোটেলকেই সিলাগালা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর  পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual2 Ad Code

শেয়ার করুন