Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশ দিল সিগন্যাল, বাইক থেকে নেমে মা র ধ র করলেন যুবক

admin

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ১১:০১ অপরাহ্ণ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ | ১১:০১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশ দিল সিগন্যাল, বাইক থেকে নেমে মা র ধ র করলেন যুবক

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বাইপাস পয়েন্টে ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানের সময় দায়িত্বরত এক পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

Manual4 Ad Code

আহত ওই পুলিশ সদস্য কনস্টেবল খসরু হাসান (৪০), যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশ জানায়, ভোলাগঞ্জ থেকে সিলেটগামী একটি মোটরসাইকেল (এপাচি ভার্সন-৩) মহানগরীর এয়ারপোর্ট রোডের বাইপাস এলাকায় পৌঁছালে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলমান অভিযানের অংশ হিসেবে সেটিকে থামানো হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলের কাগজপত্র ও গাড়ি তল্লাশির জন্য চালককে সংকেত দেন।

এতে মোটরসাইকেল চালক ক্ষিপ্ত হন। এবং ওইসময় সিগন্যাল দেওয়া পুলিশ কনস্টেবল খসরু হাসানের সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চালক ক্ষিপ্ত হয়ে খসরু হাসানের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন। পরে স্থানীয় লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে আসতে দেখে অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যান।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান জানান, আহতাবস্থায় কনস্টেবল খসরুকে সিলেট বিভাগীয় পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় জড়িত মোটরসাইকেল চালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন