Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট থেকে মনছুর ও কাউসারকে আ ট ক করলো পুলিশ

admin

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ | আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ | ১১:০০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট থেকে মনছুর ও কাউসারকে আ ট ক করলো পুলিশ

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual3 Ad Code

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহঃ) থানার আওতাধীন এলাকায় অভিযানে পরিচালনা করে ভারতীয় চকলেট ও কম্বলসহ দুইজনকে আটক করে শাহপরান থানা পুলিশ।

Manual8 Ad Code

শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৮টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে একটি চেকপোস্ট থেকে তাদেরকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এসএম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের দাশপাড়া মুসলিম হ্যান্ডস স্কুলের সামনে একটি চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৫১০ পিস নেসলে কিটক্যাট চকলেট, ১০০০ পিস গান্দুর সাফারি চকলেট এবং ১৩টি ভারতীয় কম্বল। এসব পণ্যের মোট আনুমানিক মূল্য ৭৭ হাজার ৬০০ টাকা।

Manual1 Ad Code

এ ঘটনায় মনছুর আলী (২৮) ও মো. কাউসার (২৮) নামে দুইজনকে আটক করা হয়। তারা উভয়েই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ব্রাহ্মনদী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, এ ঘটনায় শাহপরান (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৪, তারিখ: ২৫ এপ্রিল ২০২৬)। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।এ তথ্য নিশ্চিত করেছেন এসএমপি সিলেটের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম।

শেয়ার করুন